আসসালামু আলাইকুম
Modem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Modem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

একটি জিপি মডেম দিয়ে ব্যাবহার করুন যে কনো কোম্পানির সিম কার্ড (gpcare) ছবি সহ টিউটোরিয়াল

জিপি মডেম এ আপনি যে কোনো অপারেটরের  সিম ব্যাবহার করতে পারবেন। কনফিগারেশন পরিবর্তন করে জিপি মডেম দিয়ে আন্য অপারেটরের নেট চালানো যায়।
 প্রথমে জিপি মডেমের বাইডিফল্ট সফটওয়্যার টি ওপেন করুন।
এখন উপরেরে দিকের টুলস থেকে অপশন এ ক্লিক করুন (Tools > Options)।
মডেমে যে কোন সিম
 এখন যে পেজ টা আসবে ওখান থেকে আপনাকে প্রফাইল ম্যানেজমেন্ট এ ক্লিক করতে হবে, নিচের ছবির মতোন…
 মডেমে যে কোন সিম2
 প্রফাইল নাম হিসাবে জিপি ইন্টারনেট দেয়া থাকবে কিন্তু নতুন কানেকশনটার জন্য এখানে আপনাকে একটা নতুন প্রফাইল তৈরি করতে হবে। ডান দিকে New এ ক্লিক করুন।
মডেমে যে কোন সিম3
 এবার কোন ইন্টারনেট কানেকশন এর জন্য কিভাবে কনফিগার করতে হবে তা স্ক্রিন শটের মাধ্যমে দেয়া হলঃ
 রবি/একটেলের  জন্যঃ
Profile Name এ Aktel type করুন। APN টা Static Select করে বক্সে internet/robi লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন…
মডেমে যে কোন সিম4
বাংলালিংকের জন্যঃ
Profile Name এ Banglalink type করুন। APN টা Static Select করে বক্সে blweb লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন।
ওয়ারিদের/এয়ারটেলের জন্যঃ
Profile Name এ Warid Internet type করুন। APN টা Static Select করে বক্সে internet লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন।
টেলিটকের জন্যঃ
Profile Name এ Teletalk type করুন। APN টা Static Select করে বক্সে gprsunl লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন।
এখন মডেমে আপনার নির্দিষ্ট সিম ভোরে নিন আর জিপি’র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে নির্দিষ্ট operator (যে সিম ভরবেন তার নাম টেলিটক হলে Taletalk, বাংলালিংক হলে Banglalink-wap etc)  কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে টেলিটক নেট চালু।

IP পরিবর্তন করুন কোনো রকম সফটওয়ার ছাড়াই

আমাদের অনেক সময় IP পরিবর্তন করার দরকার হয়ে থাকে।আর IP পরিবর্তন করার জন্য আমরা সবসময় বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যবহার করে থাকি, যা অনেক ঝামেলার। আজ আমি কোনো রকম সফটওয়ার ছাড়াই IP পরিবর্তন করার টিপস শেয়ার করব।এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। মুল কাজ গুলো ইংরেজী লিখে দিলাম।
IP পরিবর্তন করুন কোনো রকম সফটওয়ার ছাড়াই
1. Click on “Start” in the bottom left hand corner of screen.
2. Press on “Run”.
3. Type in “command” and press “OK”.
4. Type “ipconfig /release” and hit “Enter”.
5. Type “exit” and leave the prompt.
6. Right-click on “Network Places” or “My Network Places” on your desktop.
7. Click on “Properties”.
8. Right click on “Local Area Connection” and hit on “Properties”.
9. Double-click on the “Internet Protocol (TCP/IP)” from the list under the “General” tab.
10. Click on “Use the following IP address” under the “General” tab.
11. Create an IP address.
12. Press “Tab” and it should automatically fill in the “Subnet Mask” section with default numbers.
13. Hit on “Ok” button here.
14. Press “Ok” button again.
15. Right-click back on “Local Area Connection” and press on “Properties” again.
16. Go back to the “TCP/IP” settings.
17. Select “Obtain an IP address automatically”.
18. Click on “Ok” button.
19. Click on “Ok” button again.
আশা করি, আপনার IP পরিবর্তন হয়ে গেছে

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২

ব্রাউজার এ সেভ করা পাসওয়ার্ড জেনে নিন ১ সেকেন্ডে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
আমরা অনেকে ব্রাউজার এ পাসওয়ার্ড সেভ করে রাখি ।
কিন্তু ব্রাউজারে এ সব পাসওয়ার্ড ****** দিয়ে শো করে । আজকে এ সব পাসওয়ার্ড জানার সহজ একটা উপায় বলব ।

প্রথমে সেভ পাসওয়ার্ড দেয়া ওয়েবপেজ এর Log In পেজ ওপেন করুন ।
তারপর আপনার ব্রাউজার এর এড্রেস বারে নিচের java script টি পেস্ট করে এন্টার চাপুন ।

এবার দেখুন Alert Box এ আপনার পাসওয়ার্ড টি দেখাচ্ছে ।

এভাবে আপনি যে কোন ওয়েবপেজ এর সেভ পাসওয়ার্ড জানতে পারবেন ।
কি খুব সহজ উপায় মনে হচ্ছে না ? ? ?

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

কম্পিউটার কিনেছেন কত তারিখে তা মনে নেই ! তো কোন সমস্যা নেই। এবার কম্পিউটারকেই জিঞ্জাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তার সারমর্ম হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা হয়েছিল তার ডেট জানা। আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই। কিন’ অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে। তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই কম্পিউটার-এর মাধ্যমে জানা যায়। কিভাবে জানা যায় এবার তা দেখুন।

প্রথমে যান—

Start

All Program

Accessories

System Tools

System Information— ক্লিক দিন। তারপর একটি ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date -এ দেখুন। ব্যাস ওকে।

উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে- Control Panel\All Control Panel Items\Performance Information and Tools\Advanced Tools – থেকে View Advanced System Details in System information এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন।

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

***যেকোন মডেমের আনলক কোড জানার ট্রিকস*****


সবাইকে শুভেচ্ছা। বর্তমানে আমরা যেসব মডেম ব্যবহার করি, যেমন: গ্রামীন, বাংলালিংক ইত্যাদির সাধারন হুয়াই মডেম হয়ে থাকে। আগে এগুলোতে সহজ ট্রিকসের মাধ্যমে এক কোম্পানীর মডেম এ সকল সিম ব্যবহার করা যেত। কিন্তু এখন তারা একটু চালাক হয়েছে। তারা একটু জটিল পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু পাবলিক তার থেকেও বেশি ট্রিকস ব্যবহার করে সব সিমই ব্যবহার করছে। আমরা যারা জানি না তাদের জন্যই আমার এই লিখা।

প্রখমে আপনি এই সফটওয়্যার টা ডাউনলোড করুন। Huawei Unlocker.rar

খুব কম কিলোবাইটের একটি সফটওয়ার এটি। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন। ডাবল ক্লিক করলেই ইন্সটল হবার কথা। কোন এরর মেসেজ দেখালে continue তে ক্লিক করুন। এইরকম একটি উইন্ডো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE

এখন connection এর বাম পাশে Huawei ট্যাবে ক্লিক করুন। এইরকম একটা উইন্ড্রো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE



নিচের imei এর ঘরে আপনি আপনার Huawei মডেমটার পিছন থেকে এর imei নং টা দেখে বসান। ঠিকভাবে বসাবেন।

এরপর calculate code বাটনে ক্লিক করুন। ছবির মত আপনি একটি করে আনলক কোড ও ফ্লাস কোড পাবেন। যেমন ছবিতে

আনলক কোড: 54247945 এবং

ফ্লাস কোড : 34630784
HUAWAI MODEM UNLOCK CODE

আপনি যখন আপনার মডেমে অন্যকোন ব্রান্ডের সিম লাগালে আনলক কোড চাবে তথন এই আনলক কোড দিয়ে দিবেন। তো হয়ে গেল আনলক কোড জানার ট্রিকস। এভাবে আপনি আপনার হুয়াই মডেমে যেকোন জি এস এম সিম ব্যবহার করতে পারবেন।

রবিবার, ৬ নভেম্বর, ২০১১

মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় ।

>

মোবাইল দিয়ে মডেম বানানো পদ্ধতি আগে আমার অনেক গুরু অনেক ভাবে বলেছেন,সেই পোষ্ট গুলো অসম্পূর্ণ বিধায় আমি একটি পূর্নাঙ্গ পোষ্ট লেখার চেষ্টা করবো ,কারন অসম্পূর্ন টিউনস পড়ে আমি চেষ্টা করেছিলাম মোবাইল দিয়ে মডেম কিন্তু সফল হতে পারিনি ।

প্রথমে লাগবে যেকোনো ইন্টারনেট ও

ব্লুটুথ সার্পোটেড নকিয়া সেট এবং

একটি ব্লুটুথ ডিভাইসঃ

এ বার দেখুন কিভাবে এটিকে মডেম হিসাবে ব্যবহার করবেন :

প্রথমে আপনার পিসিতে আপনার ব্লুটুখ ডিভাইসটি লাগান । তারপর নিচের চিত্রের মত Taskbar এ ব্লুটুথ চিহ্নটি দেখতে পাবেন এটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে Add a Bluetooth Device ক্লিক করুন ।

তারপর আপনার মোবাইলে ব্লুথট ডিভাইসটি চালু করুন । এবং নিচের চিত্রের মত Next বাটনে ক্লিক করুন ।

তারপর আপনার ব্লুটুথ ডিভাইসটি আপনার পিসি খুজবে খুজা শেষ হলে নিচের চিত্রের মত আসবে আপনি Next বাটনে ক্লিক করুন :

তারপর একটা Passkey দেন আমি ১ দিয়েছি :

তারপর আপনার মোবাইলে আবার আপনার দেয়া Passkey টি দেন এবং Next বাটনে ক্লিক করুন ।

সর্বশেষ Finish বাটনে ক্লিক করুন ।

এই ধাপ গুলো শেষ হওয়ার পর Nokia পিসিসুইট সফটওয়্যারটি ইনষ্টল করুন ।ইনষ্টল হয়ে যাবার পর নিচের চিত্রের মত Click Here to Connected এ ক্লিক করুন তারপর একটি ব্লক্স আসবে এতে Next বাটনে ক্লিক করুন ।

তারপর ব্লুটুথ কানেকশন এ ক্লিক করুন এবং নেক্সট দিন ।

তারপর যা আসে সবগুলোতে নেক্সট সিলেক্ট করুন এবং নিচের চিত্রের মত ইন্টারনেট কানেক্ট দেন ।

এবার চিত্রের মত আসবে :
এটা আসার পর সেটিং চিহ্নটিতে কীক্ল করুন এবার নেক্সট তীর চিহ্নটিতে চাপুন তারপর আপনি যে মোবাইল অপারেটরের সেবা গ্রহন করছেন সেটি সিলেক্ট করে ok ক্লীক করুন (যদি বাংলালিংক অপারেটরের সেবা গ্রহন করে থাকেন সেক্ষেত্রে ম্যানুয়াল সেটিং করতে হবে.এজন্য আপনার কাষ্টমার ম্যানেজারের সাথে কথা বলুন)
ব্যস হয়ে গেল ।এবার Nokia pc suite ওপেন করে ইন্টারনেট কানেক্ট করে উপভোগ করুন ইন্টারনেট সেবা ।আশা করি এতক্ষণে জেনে গেছেন কিভাবে মোবাইল দিয়ে মোডেম বানানো যায় .আর স্পীড পাবেন ১১৫.২ ।


বুধবার, ২৬ অক্টোবর, ২০১১

গ্রামীনফোন মোডেম থেকেই balance, remaining data চেক করুন।

আপনার কম্পিউটারে গ্রামীনফোন মোডেম থেকেই Balance চেক, Remaining Data চেক, অথবা Recharge করুন।
আজকে আপনাদের দেখাব কিভাবে গ্রামীনফোন মোডেম থেকেই Balance চেক, Remaining Data চেক, অথবা Recharge করা যায়।

নিচের প্রক্রিয়াটি অনুসরুন করুনঃ
Download USSD Activator Plugin from Here If You Use Huawei EG162G Model Gp Modem Downlaod From Here or If you Use Huawei E1550 Gp Internet Modem Downland From Here
Now Install Downloaded Plug-in In your PC
Restart Modem
Now You Will found A New Icon name USSD on your GP modem Software interface. নিচের ছবির মত।

Now Click This USSD icon And type anything you wants like *566# to check your balance,type *566*10# to Check your Remaining data or Type to recharge your account etc

ভাল থাকবেন সবসময়। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেয।

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

আনলক করুন আপনার বাংলালিংকের মোডেম এবং যেকোনো অপারেটরের সংযোগ ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভাল আছেন। পোস্ট টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন যে এখানে কিসের সম্পর্কে লেখা হয়েছে। বাংলালিংকের ফ্রী মোডেম অফারটা নেওয়ার ইচ্ছা অনেকেরই হয়ত আছে। কিন্তু চিন্তার ব্যাপার ২৭৫০/- টাকা দিয়ে কেনা মোডেমটা যদি বাংলালিংকের সংযোগ ছাড়া ব্যাবহার করতে না পারি তাহলে কি হবে? অন্যান্য মোডেমের মত এটাকেও আনলক করে নিলেই হয়! তাই নয় কি?

০১. প্রথমে রার ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন।

০২. এবার dccrap.exe ফাইলটি রান করুন।

০৩. আপনার মডেমের মেনুফ্যাকচারার নির্বাচন করুন।

০৪. স্ক্যান আইকনে ক্লিক করুন।

০৫. আপনার মডেমের লক/আনলক স্ট্যাটাস দেখতে পারবেন।

০৬. Unlocking এ ক্লিক করুন।

০৭. এই জাতীয় একটি কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন।

ব্যাস্‌ আপনার মডেম আনলক্‌ড। এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন। এই ছবিতে দেখুনঃ

অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের জন্য ডায়াল আপ কানেকশন তৈরি করে ব্যাবহার করুন। সকল বাংলাhttp://www.blogger.com/img/blank.gifদেশী জিএসএম অপারেটরের ডায়ালিং নাম্বার:
GP=*99# ;Others Operator=*99*111#
এক্সেস পয়েন্টঃ (APN) গ্রামীণফোন=gpinternet, বাংলালিংক=blweb, এয়ারটেল=internet, রবি=internet, টেলিটক=gprsunl

এখানে ক্লিক করে ডাউনলোড করুন
password : ITzone
আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More