আসসালামু আলাইকুম
Hadrware লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Hadrware লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৮ মে, ২০১৩

উইন্ডোজ কম্যান্ড প্রমট এর দুর্দান্ত কিছু ব্যবহার শিখে নিন


কমপিউটারের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য বিশেষ করে কনফিগার ও কমপিউটারজুড়ে নেভিগেট করার জন্য ব্যবহারকারীকে প্রয়োজনীয় সব কমান্ড মুখস্থ রাখত হয় না। পক্ষান্তরে আইকনভিত্তিক গ্রাফিক্স ইন্টারফেসের প্রবণতা হলো অপারেটিং সিস্টেমের ভিত্তিস্বরূপ হবে উল্লেখযোগ্যভাবে নমনীয়। এ অপারেটিং সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়, যাতে করে শিক্ষানবিসরাও সহজে কাজ করতে পারে। কমান্ড লাইন বা কমান্ড প্রম্পটের মাধ্যমে সহজেই সরাসরি কমপিউটারের সাথে যোগাযোগ করা যায় এবং বিভিন্ন কাজ কার্যকর করার নির্দেশ দেয়া যায়। এজন্য ব্যবহারকারীকে সুনির্দিষ্ট কমান্ড ব্যবহার করতে হয়। কমান্ডগুলো অবশ্যম্ভাবীরূপে সংজ্ঞামূলক নয়। সুতরাং, কমান্ডগুলো জানতে হবে এবং মনে রেখে কাজ করতে হবে।
tree command 500x263 উইন্ডোজ কম্যান্ড প্রমট এর দুর্দান্ত কিছু ব্যবহার শিখে নিন
কমান্ড লাইন ব্যবহার করে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে কমান্ড লাইন ছাড়া এক্সেস করা যায় না। সুতরাং, কমান্ড লাইন কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। এ সত্য উপলব্ধিতে এবারের পাঠশালা বিভাগে উপস্থাপন করা হয়েছে উইন্ডোজ এক্সপি’র কমান্ড লাইন বা প্রম্পটে কিভাবে এক্সেসে করা যায় এবং কিছু কমান্ডের ব্যবহার। উইন্ডোজ এক্সপি’র কমান্ড লাইনে এক্সেসের জন্য Start থেকে Run-এ ক্লিক করে টেক্সট বক্সে cmd টাইপ করে এন্টার চাপুন বা Ok-তে ক্লিক করুন। বিকল্প হিসেবে কমান্ড প্রম্পটে এক্সেস করতে পারবেন Start থেকে All Programms থেকে Accessories-এ ক্লিক করে Command prompt সিলেক্ট করুন। এর ফলে চালু হবে cmd.exe উইন্ডো, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে কমপিউটারের পুরনো দিনের কথা। কমান্ড প্রম্পটে সফলভাবে এক্সেসের পর আপনাকে কিছু কমান্ড সম্পর্কে ধারণা রাখতে হবে, যা দিয়ে আপনি কাজ করবেন।
cmd উইন্ডোজ কম্যান্ড প্রমট এর দুর্দান্ত কিছু ব্যবহার শিখে নিন
কমান্ড প্রম্পটজুড়ে নেভিগেট করা

উইন্ডোজ গ্রাফিকাল এনভায়রনমেন্টের মতো করে কমান্ড প্রম্পটও ড্রাইভ, ডিরেক্টরি (ফোল্ডার)-এর ডাটা অর্গানাইজ করে। প্রতিটি লজিক্যাল ড্রাইভের (যেমন- C:, D: ইত্যাদি) নিজস্ব এন্ট্রি রয়েছে এবং ধারণ করে নিজস্ব ডিরেক্টরি এবং ফোল্ডার সেট ও ফাইল।
কমান্ড প্রম্পট উইন্ডো বাই ডিফল্ট বসে C:> ভাবে, যার অর্থ দাঁড়াচ্ছে আপনি লজিক্যাল ড্রাইভ C: তে আছেন। সাধারণত কমপিউটারের প্রথম হার্ডড্রাইভ C: হিসেবে নির্দিষ্ট করা হয়ে থাকে এবং এটি হলো সেই ড্রাইভ যেখানে উইন্ডোজ ইনস্টল করা থাকে। পরীক্ষা করে দেখার জন্য উইন্ডোজে My Computer-এ গিয়ে C: ড্রাইভ ওপেন করে দেখুন। আর এই একই কাজ কমান্ড প্রম্পটে করা যায় DIR টাইপ করে এন্টার চেপে। উভয় ক্ষেত্রে ফল একই তবে একটু ভিন্নভাবে। উইন্ডোজের ক্ষেত্রে এক্সপ্লোরার ফাইলের আগে ফোল্ডারকে রাখে, পক্ষান্তরে DIR কমান্ডে সব কনটেন্টকে বর্ণক্রমিকভাবে বিন্যস্ত করে।
DIR কমান্ড বর্তমান ড্রাইভের ফোল্ডার, ড্রাইভ বা ফাইল লিস্ট প্রদর্শন করে। বর্তমান ফাইল বা ফোল্ডারের লিস্ট আরো কার্যকরভাবে প্রদর্শন করা যায় DIR /d বা DIR /P কমান্ড ব্যবহারের মাধ্যমে।
ফোল্ডারের মধ্যে মুভ করা

কমান্ড প্রম্পটে ফোল্ডারের মধ্যে নেভিগেট করার জন্য ব্যবহার করতে পারেন CD কমান্ড। ‘CD’ অর্থাৎ ‘Change Directory’-এর সংক্ষিপ্ত রূপ। C:> প্রম্পট থেকে Windows ফোল্ডারে এক্সেস করতে চাইলে cd windows টাইপ করে এন্টার চাপুন। এর ফলে প্রম্পট হবে C:WINDOWS>, যার অর্থ হচ্ছে আপনি বর্তমানে C: ড্রাইভে Windows ফোল্ডারে অবস্থান করছেন।
প্যারেন্ট ফোল্ডারে ফিরে যেতে চাইলে বা বর্তমান ফোল্ডারের ড্রাইভে ফিরে যেতে চাইলে cd.. টাইপ করে এন্টার চাপুন। এর ফলে পূর্ববর্তী ড্রাইভে অর্থাৎ C:> প্রম্পটে ফিরে আসা যাবে। লক্ষণীয়, এভাবে CD কমান্ডের পরে সম্পূর্ণ পাথ উল্লেখ করে মাল্টিপল ডিরেক্টরিতে নেভিগেট করতে পারবেন খুব সহজেই। যেমন-CD:windowssystem32drivers ফোল্ডারে এক্সেস করার জন্য cd windowssystem32drivers কমান্ড টাইপ করে এন্টার চাপলে সরাসরি কাঙ্ক্ষিত ফোল্ডারে নেভিগেট করবে।
সুইচ এবং কমান্ড হেল্প

কমান্ড প্রম্পটের প্রতিটি কমান্ডের নির্দেশাবলীর জন্য রয়েছে হেল্প সুইচ। খুব সহজেই হেল্পে এক্সেস করা যায় ‘/?’ কমান্ড টাইপ করে। যেমন CD-এর জন্য হেল্প পেতে চাইলে cd ? টাইপ এন্টার করে চাপতে হবে।
লক্ষণীয় কমান্ড এবং সুইচের মধ্যে একটি স্পেস থাকতে হবে। এই হেল্প ফাইল প্রদত্ত কমান্ড সম্পর্কে প্রয়োজনীয় বর্ণনা দ্রুতগতিতে উপস্থাপন করবে, কমান্ড দেয়ার যথাযথ নিয়মসহ প্রয়োজনীয় অন্যান্য দিকনির্দেশনা দেয়া থাকে।
সুইচ হচ্ছে অপশনাল অতিরিক্ত সেটিং যেগুলো কমান্ড প্রম্পট কমান্ডে ব্যবহার করা যায়, যাতে ভিন্নভাবে আচরণ করে। উদাহরণ হিসেবে বলা যায়, DIR কমান্ড বর্তমান লোকেশনের লিস্ট অবিরতভাবে স্ক্রলিং করে প্রদর্শন করে। যদি এমন কোনো এক ডিরেক্টরিতে থাকেন যেখানে অনেক ফাইল থাকে যেমন C:WindowsSystem32 তাহলে DIR কমান্ড তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এমন অবস্থায় /P সুইচ সহায়ক ভূমিকা রাখতে পারবে। এই সুইচ ব্যবহারের ফলে ওই ডিরেক্টরির ফাইলসমূহ প্রদর্শিত হলে স্ক্রিনজুড়ে থেমে থেমে অর্থাৎ স্ক্রিনজুড়ে ফাইল প্রদর্শন করা থেমে যাবে যতক্ষণ পর্যন্ত না কীবোর্ডের কোনো কীতে চাপ পড়ছে। অর্থাৎ পেজ বা পেজ ফাইল প্রদর্শিত হবে।
একইভাবে DIR/W সুইচ ব্যবহার করলে ফোল্ডারের লিস্ট প্রদর্শন হবে কয়েকটি কলামে, যাতে করে এক স্ক্রিনে বেশি ফাইল প্রদর্শন করা যায়। একইভাবে এক কমান্ডে একের অধিক সুইচ ব্যবহার করা যায়। যেমন- dir/P Windows/System32 ও dir /S /W /P Windows/System 32.
ফোল্ডার ও ফাইল তৈরি ও ডিলিট করা

কমান্ড প্রম্পট ফোল্ডারটি যথাক্রমে তৈরি ও ডিলিট করা যায় MKDIR এবং RMDIR কমান্ড ব্যবহার করে। MKDIRname> টাইপ করে এন্টার চাপলে ডিরেক্টরি তৈরি হবে। আর RMDIR টাইপ করে এন্টার চাপলে একটি খালি ডিরেক্টরি রিমুভ হবে।
mkdir উইন্ডোজ কম্যান্ড প্রমট এর দুর্দান্ত কিছু ব্যবহার শিখে নিন
কমান্ডের সাথে পাথ উল্লেখ করে কাজের গতিকে আরো বাড়াতে পারেন। যেমন MKDIR Windows/System32/driverCreative.
এক্ষেত্রে C:> প্রম্পট ‘WindowsSystem32drivers’ লোকেশনে তৈরি করবে creative ডিরেক্টরি। লক্ষণীয়, এ ধরনের কমান্ড ব্যবহার করলে ফোল্ডার না থাকলে তৈরি করে নেবে। ডিরেক্টরির মধ্যে কোনো ফাইল ডিলিট করার জন্য DEL কমান্ড ব্যবহার করা যায়। Del এন্টার চাপলে ফাইল মুছে যাবে। আর Del টাইপ করে এন্টার চাপলে ডিরেক্টরির সব ফাইল মুছে যাবে।
উপরে উল্লিখিত কমান্ডগুলো কমান্ড লাইন এনভায়রনমেন্টে সাবলীলভাবে কাজ করার সামান্য কয়েকটি সহজ দৃষ্টান্ত। নিচে আরো কিছু সহায়ক অ্যাডভান্স কমান্ড তুলে ধরা হয়েছে। এগুলো ছাড়া মূলত অন্য কোনো সহজ উপায় নেই।
Drivequery :

এই কমান্ডের মাধ্যমে কমপিউটার সিস্টেমে ইনস্টল করা সব ড্রাইভারের লিস্ট প্রদর্শন করে।
Ping :
কমান্ড লাইন প্রম্পটে জনপ্রিয় এবং অত্যন্ত কার্যকর এক কমান্ড হলো Ping. এই কমান্ড মূলত ব্যবহার হয় আইপি অ্যাড্রেস চেক করে দেখার জন্য এবং সংশ্লিষ্ট কমপিউটার অনলাইনে আছে কি না বা যথাযথভাবে সাড়া দিচ্ছে কি না অর্থাৎ আপনার কমপিউটারের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব কি না, তা যাচাই করে দেখে।
ipconfig :
এই কমান্ডের মাধ্যমে উন্মোচন করতে পারবেন আপনার কমপিউটারের নেটওয়ার্ক ডাটা, যেমন নেটওয়ার্কে আপনার কমপিউটারের নাম, আপনার আইপি অ্যাড্রেস অথবা আপনার ম্যাক অ্যাড্রেস।
Systeminfo :
এই কমান্ডের মাধ্যমে জানতে পারবেন উইন্ডোজ সিরিয়াল নম্বর, কমপিউটার মডেল ও র্যা ম ইত্যাদিসহ সিস্টেমের ব্যাপক বিস্তৃত তথ্য।

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

মাইক্রোওয়ার্কার্সে বেশী জব পাওয়ার কৌশল এবং একটি অসাধারণ প্লাগিন

আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন মাইক্রোওয়ার্কার্সে বেশী জব পাওয়ার কৌশল কি? আসলে উত্তর একেবারে সহজ। বেশী করে রিফ্রেশ দিবেন,এইটার কোন বিকল্প নাই কারন মাইক্রোতে প্রতি মুহুর্তে জব আপডেট হয় এবং কিছু কিছু অল্প পজিশনের জব আছে যেইগুলা ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটে শেষ হয়ে যায়… সুতরাং পারলে প্রতি ৫ সেকেন্ডে একবার রিফ্রেশ দিবেন।
microworkersএইভাবে রিফ্রেশ দেওয়াটা আসলে খুবই বিরক্তিকর। কারন তখন অন্য কোন কাজ করা যায় না। রিফ্রেশ দিতে দিতে হাতের আঙ্গুল ব্যথা হয়ে যায়। অনেক সময় জব আসলেও রিফ্রেশ এর অভ্যাসবশত F5 এ চাপ দেওয়ায় অইটা আবার চলেও যায়। রাগে তখন মাথার চুল ছিড়তে ইচ্ছা করে (আমি নিজেই ভুক্তভোগী)। আবার অনেকে বলেছেন রিফ্রেশ দিতে দিতে কিবোর্ডের F5 বাটন এর অবস্থা নাকি কেরোসিন,আর কিছুদিন গেলে জানাজা দেওয়া লাগবে। তো এইটা থেকে বাচার উপায় কি? কখনো ভেবেছেন কি এমন কোন উপায় যদি থাকত রিফ্রেশ এর কাজটা অটোমেটিক হয়ে যেত আর জব আসলে এলার্ট দিয়ে দিত?
হ্যা,আপনার মনের কথাটা আমি বুঝি,আর তাই আপনার কষ্টের সমাধানের জন্যই এই পোস্ট। এইবার একটু নড়েচড়ে বসেন।
অটোমেটিক  রিফ্রেশ এর জন্য আমি একটি অসাধারন প্লাগিন ইউজ করি। প্লাগিনটির নাম হচ্ছে Auto Refresh Plus. এটি শুধু গুগল ক্রোম ইউজারদের জন্য । আপনাদের অনেকের কাছে হয়তো আরো অনেক অটো রিফ্রেশ এর জন্য প্লাগিন আছে। আমিও অনেকগুলা ইউজ করেছি। আমার কাছে এটিই সেরা মনে হয়েছে। কারন, এইটার কিছু ফিচার এটাকে অন্যগুলা থেকে আলাদা করে দিয়েছে। অন্য রিফ্রেশার প্লাগিন দিয়েও ৫/১০ সেকেন্ড পর পর অটোমেটিক রিফ্রেশ দেওয়া যায়,কিন্তু ওইগুলার অসুবিধা হল জব আসলেও রিফ্রেশ বন্ধ হয় না যদি না আপনি নিজে বন্ধ করেন। যার ফলে ভুলবশত রিফ্রেশ বন্ধ না করলে জব আসলেও আবার চলে যায় (রাগে চুল ছিড়ার ইমো হবে)।কিন্তু Auto Refresh Plus এর চমৎকার সুবিধা হচ্ছে জব আসলে রিফ্রেশ অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং একটি পপআপ নটিফিকেশন দিয়ে জানিয়ে দেয় জব হাজির :) । ভাবছেন কিভাবে সম্ভব? বলছি বলছি…
প্রথমে ক্রোম অয়েব স্টোর থেকে Auto Refresh Plus ডাউনলোড এবং ইন্সটল করে নিন। সরাসরি এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করুন।
Add to Chrome এ ক্লিক করুন। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল এ ক্লিক করুন।
ইন্সটল হয়ে গেলে ব্রাউজার এর উপরে ডান কোনায় Auto Refresh Plus বাটন দেখতে পাবেন। এইটার উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Options এ যান।
নিচের চিত্রের মতো দেখতে পাবেন। স্ক্রল করে নিচে আসুন। পেজ মনিটর অপশন থেকে Enable This Feature এ ঠিক চিহ্ন দিন। Page Monitor Pattern থেকে Popup Notification once FIND the target সিলেক্ট করুন। Play Sound অপশন থেকে  Play sound candidate 1 (1 second) অথবা Play sound candidate 2 (6 seconds) সিলেক্ট করুন। Save করে বেরিয়ে আসুন। ভালভাবে বুঝার জন্য নিচের স্ক্রিনশটটি দেখুন।
1
কাজ অর্ধেক শেষ। এবার ব্রাইজার এর উপরের ডান কোনায় থাকা Auto Refresh Plus বাটনে সরাসরি ক্লিক করুন। Time Interval থেকে 5 Seconds সিলেক্ট করুন। আপনি চাইলে ম্যানুয়েলি ইচ্ছামত টাইম বসাতে পারবেন। এখন Page Monitor Once Find The Target বক্সে লিখুন 1 Jobs ।উপরের Start বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। ভালভাবে বুঝার জন্য নিচের স্ক্রিনশটটি দেখুন।
2
এখন প্রতি ৫ সেকেন্ড পর পর অটোমেটিক রিফ্রেশ হতে থাকবে। আপনি চাইলে এখন বিশ্রাম নিতে পারেন অথবা অন্য ট্যাব খুলে কাজ করতে পারেন। এবার কিছুক্ষন অপেক্ষা করুন। যখনই আপনার মাইক্রো পেইজে ১টি জব আসবে তখনি রিফ্রেশ বন্ধ হবে এবং Auto Refresh Plus সাউন্ডসহ নিচের চিত্রের মত পপআপ নোটিফিকেশন দিবে।
3
যেহেতু সাউন্ডসহ নোটিফিকেশন দিবে সুতরাং আপনি অন্য কাজে ব্যস্ত থাকলেও এলার্ট পাবেন। এবার জবটি কমপ্লিট করুন এবং আগের মত Auto Refresh Plus বাটনে ক্লিক করে টাইম সিলেক্ট করে Start বাটনে ক্লিক করুন। আপনি চাইলে এখন ফেসবুক ব্রাউজ/চ্যাট করতে পারেন অথবা অন্য কাজ করতে পারেন আগের মত রিফ্রেশ হতে থাকবে এবং জব আসলে সাউন্ডসহ এলার্ট দি‍য়ে বলবে বান্দা হাজির :) । আশা করা যায় এখন থেকে কোন জব মিস হবে না :D ।অলস মানুষ আমি।অনেক কষ্ট করে লিখেছি। এর মাঝে দুইবার কারেন্ট চলে গেছে। যাই হোক,কেমন লাগল জানাবেন।

পাসওয়ার্ড protected মেমোরি কার্ড আনলক করুন (১০০% কার্যকরী মিনি টিউন)

আজকে ছোট কিন্তু কার্যকারী একটি টিউন নিয়ে এসেছি আপনাদের মাঝে। মিনি টিউন করতে মাঝে মাঝে বেশ মজা লাগে যদিও চেষ্টা করি বড় কিছু লিখার। যাক, আজকের টিপস হল আপনার পাসওয়ার্ড protected মেমোরি কার্ড আনলক করতে পারবেন সহজেই। তাহলে চলুন কোন চিত্র ছাড়া একটি মিনি পোস্ট।
memory-card-password-unlock
প্রথমেই আপনার ছোট একটি মোবাইল সফটওয়্যার প্রয়োজন হবে ডাউনলোড করুন এখান থেকে
এবার আনলক করুন:
  1. এবার কার্ড প্রবেশ করুন মোবাইল এর মাঝে। (তবে অবশ্যই কার্ড টি ওপেন করবেন না কোন ক্লিক করবেন না।)
  2. এখন FExplorer সফটওয়্যার ওপেন করে এখানে যান path C:\system.
  3. এবার দেখুন mmcstore নামের একটি ফাইল আছে সেটির নাম পরিবর্তন করে নতুন নাম দিন mmcstore.txt
  4. এবার (mmcstore.txt) এটি কপি করে আপনার কম্পিউটার এ নিয়ে আসুন এবং notepad.দিয়ে ফাইল্টি ওপেন করুন।
  5. এবার দেখুন এটির ভিতরে আপনার সেই পাসওয়ার্ড টি জল জল করে জলছে। মানে আপনার পাসওয়ার্ড টি দেখে যাবে এখানে। মোবাইল এর পাসওয়ার্ড গুলো এই ফাইলের মাঝে সেভ হয়। এবার আপনি নিজের পাসওয়ার্ড জেনে নিলেন তাহলে আনলক করতে দেরি কেন?

মঙ্গলবার, ৮ মে, ২০১২

Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।


আসসালামু আলাইকুম ও নমস্কার সবাইকে।  আশা করি সবাই ভালই আছেন।। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
আপনার পুরনো ড্রাইভার গুলো মাঝে মধ্যে ঝামেলা করে থাকে যার জন্য আপনাকে বেশ বিপদে পড়তে হয়। icon sad Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।  মাঝে মধ্যে ড্রাইভার ক্রাস ও করে। Driver Genius Professional 11 দিয়ে আপনি কোন ঝামেলা বাদেই আপনার
ড্রাইভার গুলো ইন্সটল ও আপডেট করতে পারবেন। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
আশা করি অনেকে Driver Genius Professional এর আগের ভার্সন গুলো ইউজ করেছেন। আর যারা করেননি, তাদের জন্য একটু বিস্তারিত দিচ্ছি।
Driver Genius Professional 11 মূলত একটি ড্রাইভার ম্যানেজমেন্ট টুল, যেটি দিয়ে আপনি ড্রাইভার ইন্সটল , আপডেট বা ব্যাকআপ করে রাখতে পারবেন।

cats Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
Driver Genius এর ফিচার সমূহওঃ
১. সিডি ছাড়াই যেকোনো ড্রাইভার ইন্সটল করতে পারবেন। পিসি সেট আপ দেয়ার পরে শুধু সফটওয়্যারটি তে ক্লিক করে আপনার ড্রাইভার গুলো ঝামেলা ছাড়াই ইন্সটল করতে পারবেন।
২. ড্রাইভারগুলোর ব্যাক আপ রাখতে পারবেন।
৩. Driver Genius Pro 11 এর ডাটাবেসে ৬০০০০ টিরও বেশি মাদারবোর্ড, সাউন্ড কার্ড, LAN কার্ড (নেটওয়ার্ক কার্ড), ভিডিও কার্ড, মডেম, মাউস, কীবোর্ড, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদির ইনফো রয়েছে। যার
মাধ্যমে আরও দ্রুত যেকোনো ড্রাইভার ইন্সটল করা যায়। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
৪. আপনার ড্রাইভার গুলো আপডেট করতে পারবেন।
৫. Driver Genius Pro 11 দিয়ে আপনার পুরনো ড্রাইভার গুলো Uninstall করতে পারবেন।
Driver Genius Pro 11 তে নতুন ফিচার গুলোঃ
১. সব নতুন ড্রাইভার গুলো ডাউনলোড করতে পারবেন। সাথে ড্রাইভার অটো আপডেটের অপশন।
২. ড্রাইভার এর ফিচার গুলো স্ক্যানের সময় প্রিভিউ ট্যাব সো করবে।
৩. ড্রাইভার ম্যানেজার দিয়ে আপনি ড্রাইভার গুলোর সকল ইনফো জানতে পারবেন। যেমনঃ ব্যাটারির চার্জ , বা অন্য কোন সেন্সর ড্রাইভ এর কন্ডিশন।
৪. হার্ডওয়্যার এর পারফর্মেন্স ৩০% পর্যন্ত দ্রুত করতে পারে।
৫. সফটওয়্যার গুলো লোডিং টাইম ৫০% পর্যন্ত দ্রুত করতে পারে।
এখন ভেবে দেখুন, ডাউনলোড করলে লাভ হবে না ক্ষতি হবে আপনার?? Driver Genius Professional 11 এর ফুল ভার্সন নিয়ে নিন এখনই। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
ডাউনলোড লিংকঃ
Dwnld2 Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
ক্রাক ডাউনলোড লিংকঃ
Dwnld3 Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
catsddc Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
Download বা Download All এ ক্লিক করে ড্রাইভ গুলো ডাউনলোড করা শুরু করুন।catsddas 1024x640 Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
ডাউনলোড শেষ হলে Install এ ক্লিক করে ড্রাইভার গুলো ইন্সটল করে নিন। (ছবিটি আমার পিসি থেকে নেয়া। যাদের প্রব্লেম হচ্ছে তাদের জন্য।)
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সময় নিয়ে টিপসটি পড়বার জন্য। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। icon smile Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।

শনিবার, ৫ মে, ২০১২

Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে


সবাইকে আসসালামু ওয়াআলাইকুম।আমি জীবনের প্রথম কোথাও কিছু লিখছি।এর আগে কোথাও কোনোদিন কোনোকিছু লিখি নাই। তাই দয়া করে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
Windows81 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
আমরা সকলেই উইন্ডোজ ৮ এর জন্য প্রতীক্ষা আছি। আবার এরই মধ্যে অনেকেই নিজের পিসিতে এক্সপি বা উইন্ডোজ ৭ কে উইন্ডোজ ৮ এর সাজে সাজানোর চেষ্টা করছে।আমিও অনেক খোজাখুজির পর সফল হয়েছি। তাই আমি আজ দেখাব কীভাবে উইন্ডোজ ৭ বা এক্সপি এর ডেক্সটপকে সম্পূর্নভাবে উইন্ডোজ ৮ করা যায়।
এর জন্য প্রয়োজন মাত্র দুটি সফটওয়্যারের,
১)Rainmeter 2.1 or higher  (এর নাম আপনারা আগেই শুনে থাকবেন) 
২)Omnimo 4.1
ধাপঃ‍১
প্রথমে ফাইল দুটি ডাউনলোড করে নিন। তারপর Rainmeter  এর উপর ডাবল ক্লীক করেন নিচের চিত্রের মতো দেখতে পাবেন।এখানে ভাষা সিলেক্ট করে  OK করুন।
Untitled14 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর নিচের চিত্রের মতো আসলে Next> করুন।
Untitled15 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর আপনার উইন্ডোজ ৩২ বিট না ৬৪ বিট তা সিলেক্ট করে Next> করুন।
Untitled16 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর Install এ ক্লীক করুন। তাহলে Rainmeter  ইন্সটল হবে।
Untitled17 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় ধাপঃ‍
এবার Omnimo 4.1 ফাইলটি Extract করুন। তাহলে SETUP (new users).rmskin  নামে একটা ফাইল দেখতে পাবেন।
SETUP (new users).rmskin ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন। সবকিছু অপরিবর্ততি রেখে Install এ ক্লিক করুন।
Untitled18 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এটি আসলে Rainmeter এর একটা স্কিন প্যাক। Install হলেই নিচের মতো  স্কিন দেখতে পাবেন। এখন Dextop Icons এ ক্লিক করলে Dextop –এর আইকন গুলো উধাও হয়ে যাবে।
Untitled20 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর ডানদিকের তীর চিহ্নে ক্লিক করুন।
Untitled6 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার আপনি Language সিলেক্ট করতে হবে, যে Language চান তার উপর ক্লিক করুন।
untitled11 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর নিচের চিত্রের মতো স্কিন আসবে । সেখানে ৩টি থিম থাকবে আপনার পছন্দ মতো যে কোনোটি সিলেক্ট করুন।
untirled2 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
১ম টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানে আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
Untitled41 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে নিচের মতো থিম ওপেন হবে।
gdfgdfg Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানেও আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
Untitled51 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে নিচের মতো একটা থিম ওপেন হবে।
easftrasdg Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
৩য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, এরপর Apply এ ক্লিক করুন।
Untitled61 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে একটা Style Manager আসবে সেটার ডানপাশে CLOSE এ ক্লিক করুন।
Untitled211 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার দেখছেন শুন্য স্কিন, তাহলে এটা কীসের থীম, তাই ভাবছেন তো? ভালো করে দেখেন পুরো স্কিন শুন্য না ডানপাশে ওপরে কোনায় একটা বৃত্তের ভেতর তীর চিহ্ন আছে।সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে নিচের মতো তিনটি চিহ্ন পাবেন। এই চিহ্নগুলো ১ম ও ২য় থিম দুটিতেও পাবেন ডানপাশে ওপরে।
Untitled23 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
১ম চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানে আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
Untitled10 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানেও আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
Untitled24 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
৩য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে এবং ১ম,২য় প্যানেলগুলো থেকে নেওয়া আইকন গুলোর কালার চেন্জ করতে পারবেন, সবগুলো একসাথে আবার আলাদা আলাদা ভাবেও।
Untitled12 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
নিচে কয়েকটি ভিন্ন কালারের থিম দিলাম।
stgsgd Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
dhysd Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
dhdh Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার টাস্কবারটা হাইড করে নিন তাহলেই হয়ে গেল।
আর সম্পূর্ন টিউনটি অফলাইনে পড়তেdownload now Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে ক্লিক করুন।
আবারো বলছি ভুল গুলো ক্ষমা করে দিয়েন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More