আসসালামু আলাইকুম

সোমবার, ৩ অক্টোবর, ২০১১

বিনামূল্যে ফেইসবুকের সব নোটিফিকেশন মোবাইলে পেতে চান?

সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক কম্পিউটারে ব্যবহার করার পাশপাশি মোবাইলফোন থেকেও ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হয়।
ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন স্ট্যাটাস আপডেট, কারোও ওয়ালে পোস্ট করা এবং নোটিফিকেশন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দেখার সুবিধা রয়েছে। এজন্য ফেইসবুকে কিছু সেটিংস পরিবতন করে নিতে হবে।

এখন কম্পিউটার থেকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন।
এবার Account থেকে Account Settings এ যান।

এবার Account Settings থেকে Mobile লেখা ট্যাব এ যেতে হবে।
মোবাইল ট্যাবে গেলে একাবারে নিচে লেখা রয়েছে -এ যেতে হবে `অলরেডি রিসিভড এ কনফারমেশন কোড?’ এই লেখাটির উপর ক্লিক করুন।

এরপর যে মোবাইল নাম্বার থেকে ফেইসবুক স্ট্যাটাস আপডেট করতে চান এবং নোটিফিকেশন পেতে চান সেঁটির মেসেজ অপশনে গিয়ে ইংরেজি এফ (f) লিখে গ্রামীনফোন ব্যবহারকারীরা ২৫৫৫ নাম্বার এবং বাংলালিংক ব্যবহারকারীরা ৩২৬৬৫ একটি এসএমএস পাঠাতে হবে।
ফিরতি এস.এম.এস এ ব্যবহারকারীকে একটি Confirmation Code পাঠানো হবে। এবার কম্পিউটার থেকে মোবাইল ট্যাবের নিচে Already received a confirmation code? লেখা বাটনটিতে কিক করুন।
যে Confirmation Code-টি এসএমএস এ এসেছে সেটি কনফার্মেশন বক্সে লিখতে হবে।

এবার Confirm এ ক্লিক করুন।
কি কি নোটিফিকেশন মোবাইলে পেতে চান তার সেটিংগুলি ঠিক করে দিন।
এরপর থেকে ফেসবুকের সব ধরণের নোটিফিকেশন এসএমএসের মাধ্যমে পাবেন। এরজন্য অতিরিক্ত কোন চার্জ দিতে হবেনা।

বুকমার্ক (BookMark)

আমরা যখন ওয়েব সার্চ করি তখন ভালো সাইট গুলো বা দরকারী সাইট গুলো বুকমার্ক বা ফেভারিট-এ যোগ করে রাখি। কিন্তু কোন কারণে কম্পিউটারটিকে ফরম্যাট করলে বা ব্রাউজারটিকে রি-ইনস্টল করলে অথবা ব্রাউজার চেঞ্জ করলে বুকমার্ক বা ফেভারিট-এ থাকা লিঙ্কগুলো আর পাওয়া যায়না।

এই সমস্যার জন্য কিছু ওয়েব সাইট আছে যেখানে ওনলাইন-এ বুকমার্ক বা ফেভারিট স্টোর করে রাখা যায়। যাতে যে কোন ইন্টারনেট কানেকশান থাকা কম্পিউটার থেকে নিজের বুকমার্ক বা ফেভারিট গুলিকে পাওয়া যায় অথবা নতুন বুকমার্ক বা ফেভারিট যোগও করা যায়। লিঙ্কটি হল http://www.startaid.com/ । এখানে Sign Up করে নিলেই হলো। বুকমার্ক বা ফেভারিট হারাবার ভয় থাকবেনা। আবার Mozilla Firefox এর জন্য এই সাইটে Add-ons ও আছে যাতে আবার এই সাইটে ঢুকতেও হয়না।

শিক্ষকদের জন্য ওয়েবসাইট

শিক্ষকদের জন্য ওয়েবসাইট :

বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে স্টুডেন্ট রিলেশন নামের একটি ওয়েবসাইট।
এতে বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্ট ও ফলাফল দেওয়া যাবে ।

ওয়েবপেজ লোড হতে কত সময় নিল? বের করুন সহজেই

http://www.numion.com/Stopwatch/


এখানে স্টপওয়াচ নামে একটি টুল আছে। এটি দিয়ে আপনার বানানো বা অন্য যেকোনো পেজ লোড হতে কত সময় নিলো তা পরীক্ষা করে দেখতে পারবেন।

সাধারণত ওয়েব ডেভেলপারদের জন্য এটি খুব কাজের জিনিস। তাদের বানানো পেজগুলো কতটা দ্রুত লোড হচ্ছে সেটা বের করতে খুব কাজে দেবে এই টুলটি

অনলাইনে মডেল টেস্ট

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের কাছাকাছি পৌঁছে দিতে প্রবর্তিত হয়েছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষায় ভালো করার উপায় হলো পাঠ্য বইয়ের পড়াগুলো ভালোভাবে অনুধাবন করে পড়া এবং প্রচুর অনুশীলন। একটি অধ্যায় কিংবা কয়েকটি অধ্যায় পড়া শেষে যেন একজন শিক্ষার্থী পর্যাপ্ত অনুশীলন করতে পারে এবং সেই সাথে নিজের প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করতে পারে, ঘরে বসেই স্কুলের সিলেবাস অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শিক্ষর্থীদের মডেল টেস্ট দেওয়ার সুযোগ দিতে চালু হয়েছে ওয়েবসাইট www.srijonshil.com


সাইটটিতে আরো রয়েছে পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়ভিত্তিক অডিও ভিজুয়্যাল টিউটোরিয়াল এবং বিসিএস পরিক্ষার্থীদের জন্য মডেল টেস্ট দেওয়ার সুযোগ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More