কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা সবার জন্য। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পোষ্ট করতে যাচ্ছি।
অনেক
সময় ভাইরাস এর কারণে অথবা আমরা নিজেরাই রেজেষ্ট্রি এন্ট্রিতে না বুঝে অনেক
কিছু পরিবতর্ন করে ফেলি। এর জন্য পরবর্তীতে পিসি চালু করতে নিচের পর্দার
মতো ম্যাসেজ আসে।
এটা
দেখা গেলেই যে কেউ আপনাকে বলবে যে উইন্ডোজ আবার রি-ইন্সটল দিতে। এতে যেমন
সময় লাগবে তেমনি আপনার মাই ডকুমেন্ট এ সংরক্ষিত ফাইল গুলোও ফরম্যাট হয়ে
যাবে।
এমন সমস্যা হলে উইন্ডোজ রি-ইন্সটল না দিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন:
১। উইন্ডোজ এক্স.পি. সিডিটি পিসিতে বুট করুন। (অরিজিনাল সিডি থাকলে ভাল)

২। ওয়েলকাম টু সেটআপ পর্দাটি আসবে। সেখান থেকে R বাটনটি চেপে রিকোভার কনসোল টি চালু করুন।

৩। আপনার যেই ড্রাইভ এ এক্স.পি ইন্সটল করা আছে সেটি নির্বাচন করুন। (সাধারণত সি: ড্রাইভ)
৪। এরপর যদি লগ-ইন পাসওর্য়াড বা বুট সেক্টর পাসওর্য়াড দিয়ে থাকেন তবে সেটি দিয়ে এন্টার দিন।
৫। একটি কমান্ড প্রোমোট আসবে “c:\windows>”
৬। এখন কমান্ড প্রোমোট এ নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:
c:\windows>cd \system32\config\ >
press Enter
c:\windows\system32\config>del system
press Enter
c:\windows\system32\config>del software
press Enter
c:\windows\system32\config>del sam
press Enter
c:\windows\system32\config>del security
press Enter
c:\windows\system32\config>del default
press Enter
c:\windows\system32\config>cd ..
press Enter
c:\windows\system32>cd ..
press Enter
c:\windows>cd repair
press Enter
c:\windows\repair> copy system c:\windows\system32\config
press Enter
c:\windows\repair> copy software c:\windows\system32\config
press Enter
c:\windows\repair> copy sam c:\windows\system32\config
press Enter
c:\windows\repair> copy security c:\windows\system32\config
press Enter
c:\windows\repair> copy default c:\windows\system32\config
press Enter
c:\windows\repair>EXIT
press Enter
৭। উপরের
বোল্ড দেওয়া প্রেস এন্টার বলতে আপনাকে এর আগের কমান্ড লিখে এন্টার চাপতে বলা হয়েছে। এখানে কমান্ড প্রোমোটে প্রেস এন্টার কথাটি লিখতে হবে নাহ।
৮। এরপর নিজে নিজেই পিসিটি রিস্টার্ট নিবে এবং এই সমস্যার সমাধান হয়ে যাবে।
ধন্যবাদ।