আসসালামু আলাইকুম

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

ভার্চুয়াল সিডি/ডিভিডি ড্রাইভ তৈরি করুণ

ইন্টারনেট থেকে একটা প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করেছেন কিন্তু ফাইল ফরমেট আই.এস.ও কিংবা এন.আর.জি। স্বভাবতই ফাইলটি এক্সেস জন্য আপনাকে ফাইলটি সিডি/ডিভিডিতে রাইট করতে হবে। সিডি/ডিভিডি ড্রাইভ হয়তো আপনার কম্পিউটারে আছে কিন্তু হাতের কাছে ভার্জিন সিডি/ডিভিডি নেই। কি করবেন?

কোন চিন্তা নেই। এ সময়ে আপনার পাশে এসে দাড়াবে ডেয়মন টুলস। এই লিংক থেকে http://www.daemon-tools.cc/eng/downloads ডেয়মন টুলস্ লাইট ৪.৩০.৪ ভার্সনটা ডাউনলোড করে নিন। এটি ফ্রিওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই যে কোন ইমেজ ফাইলকে এক্সেস করতে পারবেন।

ইনষ্টল করার পর আপনার সিস্টেম ট্রে থেকে ডেয়মন টুলস্ লাইট আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
সেখান থেকে উপরের ছবির মত করে ভার্চুয়াল সিডি/ড্রাউভের সংখ্যা নির্ধারন করুন। এই ভার্সনটি আপনাকে ম্যাক্সিমাম চারটি ড্রাইভ বানানোর সুযোগ করে দিবে। ড্রাইভ সংখ্যা নির্ধারন করার পর কম্পিউটার রিস্টাট করতে হবে আপনাকে।

কম্পিউটার রিবুট হলে এবার আপনাকে উপরের ছবি অনুসরন করে আপনার কম্পিউটারে সেভ করা কোন একটি ইমেজ ফাইলকে মাউন্ট করতে হবে। কিভাবে মাউন্ট করবেন? ভয় নেই এজন্য আপনাকে তেমন কিছুই করতে হবেনা শুধু ইমেজ ফাইলটার লোকেশান দেখিয়ে দিলেই চলবে। মাউন্ট করা শেষ হলেই দেখেবেন ফাইলটি আপনার সামনে হুকুম করুন মালিক বলে ওপেন হয়ে যাবে।

ভালো থাকবেন সবাই। নতুন কোন টপিকস্ পেলে আবারো আপনাদের সামনে এসে হাজির হব।

তিনশতকের মতো উইন্ডোজ এক্সপির গেজেট (২০১১)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভাল লাগা ভালবাসা জানিয়ে আজকের টুইট শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্নধর্মী টুইট নিয়ে। চলুন আজকের টিউনে….

আমরা কাজের সুবিধার্থে বিভিন্ন রকম গেজেট ব্যবহার করে থাকি। আজ আমি গেজেট কালেকশানের ১ম পর্ব নিয়ে এসেছি। আজকের পর্বে থাকছে উইন্ডোজ এক্সপির সর্বশেষ গেজেট কালেকশান ২০১১। এই প্যাকে আপনি পাবেন প্রায় ৩১৯টি গেজেট। সবগুলোই নতুন, এখন পর্যন্ত বাজারেই আসেনি, তাই আপনি তাড়াতাড়ি ডাউনলোড করে এখনই ব্যবহার করে ফেলুন এই গেজেট গুলো। নিচে ডাউনলোড লিংক দেয়া আছে, ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক

সবাইকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ……

আপনার ব্লগ এর পোস্টগুলো অটোপোস্ট করুন ফেসবুক ফান পেজে

আপনি যখন একটি ব্লগ তৈরি করেন ঠিক তখন পাশাপাশি আপনি চান জ ফেসবুকেও এর একটি পেজ খুলতে। পেজ ঠিকই খুলেন কিন্তু আপনি আপনার ব্লগ এ পোস্ট করলেও, আপনার ফেসবুক ফান পেজ এ পোস্ট করার টাইম হয় না। তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ব্লগ ( ব্লগার.কম) এর পোস্ট ফেসবুক এ অটো পোস্ট করবেন।

নিচের ক্রমানুসারে কাজ করবেনঃ
১) আপনার ফেসবুক এ লগিন করুন
২)সার্চ বক্স এ সার্চ দিন “NetworkedBlogs.”
৩) আপানার ফেসবুক এর “app” থেকে “Register a Blog” এ ক্লিক করুন। এবং আপনার ব্লগ এর বিস্তারিত দিন।
ভাল টপিক দিবেন যেন আপনার ব্লগটি সহজে খুজে পাওা জায়।
৪) রেজিস্টার করার পর আপনার , Edit Details এ ক্লিক করুন এবং RSS or ATOM feed যোগ করুন।
৫) এখন আপনার “NetworkedBlogs. এ জান এবং “Syndication,” এ ক্লিক করুন।
৬) “auto-publish to personal profile” এটি চেক করুন
৭) এবার আপনি একটি টেস্ট পোস্ট পাবলিশ করুন।
৮)যদি টিক মত পাবলিশ হয় তাহলে আপনার কাজ হয়ে গেছে।
এবার আপনার ইচ্ছা মত ব্লগ এ পোস্ট করুন আর দেখুন যে ফেসবুক পোস্ট এ অটো পাবলিশ হচ্ছে সব পোস্ট

মাতৃভাষা বাংলায় ব্যবহার করুন আপনার কম্পিউটার

আসসালামুআলাইকুম, সবাই আশা করি খুব ভাল আছেন। ভাল থাকবেন এটাই কামনা। যাক আসুন, টুইটে…

আমাদের ভাষা বাংলা ভাষা। লাখো শহিদের রক্তে রঞ্জিত এই বাংলা ভাষা। এখন বাংলা আমাদের মাতৃভাষা। লাল সবুজের এই দেশের প্রিয় বাংলা ভাষা বিশ্বের প্রায় ৩৫ কোটি লোক এখন কথা বলে। ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান ভাল হলেও কম্পিউটারে বাংলা ভাষা এখনও সম্পূর্ণভাবে সচরাচর হয় নি। বর্তমান সময়ে ইন্টারনেট ব্লগিংয়েও মোটামুটিভাবে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে, তবুও সচরাচর হয় নি। কিছু কিছু সাইটে বাংলা ভাষা যুক্ত করা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই এখনও করা হয় নি। আসুন এবার মূল পর্বে…

কম্পিউটার অপারেটিং সিস্টেম জগতের শীর্ষ স্থানে আছে উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি তার গঠন কৌশলের কারণে এতটাই জনপ্রিয় যে তা বলার আপেক্ষ রাখে না। উইন্ডোজ এক্সপি ইন্সটল দিলে তা ইংরেজি ভাষা নির্বাচন করে ইন্সটল হয়। ইংরেজি, ইংরেজি, ইংরেজি… করতে করতে আমাদের অবস্থা শেষ। পারলাম না ব্যবহার করতে আমাদের জীবনের একটি উপাদানকে বাংলা ভাষায় ব্যবহার করতে। আমাদের এই চিন্তা-ভাবনার অবসান ঘটিয়ে দিল বিশ্ব বিখ্যাত সফটওয়্যার নির্মাতা কোম্পানী মাইক্রোসফট। তারা বুঝতে পারল আমাদের এই সমস্যা, তাই সমাধান করে দিল।

জ্বী, আমার আপনার মাতৃভাষা বাংলাভাষার “বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক” তৈরি করা হল। নিজের ভাষায় বাংলা ব্যবহার করার মজাই আলাদা। কারণ আমি আমার পিসিতে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ইন্সটল করেছি। খুব মজা । আমি ইন্সটল করে নিয়েছি এটি, আপনারাও করুন। বাংলায় পরিণত করে ফেলুন আপনার পিসিকে। তবে আপনি হয়ত চিন্তা করছেন, যদি ব্যবহারে সমস্যা হয়, তখন কি করব?? সমস্যা যখন সমাধানও তখন! ইচ্ছা করলে আপনি আনইন্সটল করে দিতে পারবেন Add/Remove Programs থেকে।

কোখায় পাবেন??
ডাউনলিংক ১

এখান থেকে ডাউনলোড করতে সমস্যা হলে একটি কাজ করতে পারেন। আর তা হল, গুগল সার্চে গিয়ে LIPSetup.msi লিখে সার্চ দিন। দেখবেন চলে আসবে। এবার ডাউনলোড করে ইন্সটল করুন। আর মজা করে ব্যবহার করুন আপনার মাতৃভাষা বাংলায় কম্পিউটার।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…..

ফেভিকন ও আইকন তৈরি করুন ৫ সেকেন্ডে !!


সবাই নিজের পিসির ফোল্ডার গুলো কে নিজের পছন্দ মতো আইকন দিয়ে সাজাতে চায়। আপনি ও চান নাকি ???

চাইলে নিচের URL এ ক্লিক করুন।

http://www.chami.com/

তারপর খুজে নিন আপনার প্রয়োজনীয় অপশন। কি ফেভিকন বানাবেন না আইকন।

শুধু পিসি থেকে আপনার পছন্দের ছবিটি আপলোড করে দিন বাকি কাজ ওরা ই করে দিবে। তারপর ডাউনলোড করে নিন।

আরও অনেক ওয়েব ডেভেলপার টুলস ও সাইট টি তে পাবেন।

আমি ফেভিকন ও আইকন এর URL দুটি দিয়ে দিলাম। সাইট টি ঘেটে দেখতে পারেন। প্রয়োজনীয় অনেক কিছুই পেতে পারেন।

ফেভিকন- http://www.chami.com/html-kit/services/favicon/

আইকন- http://www.html-kit.com/e/buddyicon.cgi

না বুজলে প্রশ্ন করুন।

ধন্যবাদ রইলো।

পিসি এর পাওয়ার বাটন এ সমস্যা…???

আপনি খুব সহজেই কীবোর্ড থেকে পাওয়ার অন করতে পারেন। এর জন্য আপনাকে bios theke ektu customize korte hobe…..
=> পিসি অন করার সময় del বাটন প্রেস করুন তাহলে আপনি আপনার পিসি এর biosযাবেন।( কিছু কিছু পিসিতে f2 বাটন)
=>Power manager system option পাবেন।
=> এখান থেকে আপনি Power on my keyboard সিলেক্ট করুন।
=> পাসওয়ার্ড enter করুন এবং কীবোর্ড এর শর্টকাট কী দিন…
বাস হয়ে গালো … এখন আপনি এই শর্টকাট কী দিয়ে স্টার্ট করতে পারবেন……

সিস্টেম প্রোপার্টিজে যুক্ত করুন আপনার নাম (মিনি পোষ্ট)

আপনি খুব সহজেই সিস্টেম প্রোপার্টিজে আপনার নাম যুক্ত করতে পারেন।

এ জন্য আপনাকে যা করতে হবে-

১। নোডপ্যাডে নিচের কোডগুলো টাইপ করে আপনার বিস্তারিত তথ্য দিয়ে নিন।

[General]
Manufacturer= Type Any Thing Like Your Name Here
Model= Type Anything
[Support Information]
Line1= Type Anything like your address
Line2= Type Anything like your address
Line3= Type Anything like your address
Line4=Type Anything like your address

২। এখনoeminfo.ini নামে সেভ করুন।

৩। সেC:\WINDOWS\system32 তে

**এবার এখনে পেষ্ট করে রিফ্রেশয়ে বে

এবার সিস্টেম প্রোপার্টিজে গিয়ে দেখুন আপনার নাম চলে এসেছে সাথে সাপোর্ট ইনফরমেশনে চলে এসেছে আপনার দেওয়া ঠিকানা।

একটি ডোমেইনের অধীনে সবগুলো পিসিকে রিমোট শাটডাউন করুন

আপনি যদি কোন নেটওয়ার্কের এডমিনিস্ট্রেটর হন এবং আপনার নেটওয়ার্কের সার্ভারে যদি Active Directory ইনস্টল করা থাকে, তাহলে Active Directory এর ডোমেইনের অধীনে যতগুলো পিসি থাকবে সবগুলোকে আপনি Active Directory সার্ভার থেকে রিমোটলি শাটডাউন করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে:

১. Start Menu -> Run এ গিয়ে টাইপ করুন shutdown -i এন্টার দিন।
২. Remote Shutdown Dialog থেকে Browse বাটনে ক্লিক করে যে কোন একটা পিসি সিলেক্ট করুন।
৩. তারপর যা করতে চান তা সিলেক্ট করুন (যেমন – Shutdown, Restart, Logoff )

৪. সময় নির্ধারণ করুন। অর্থাৎ কত সেকেন্ড পর উপরের সিলেক্ট করা কাজটা হবে।
৫. Comment এ কিছু লিখুন।
৬. OK দিন।

ব্যাস আপনার নির্বাচিত কম্পিউটারের স্ক্রীনে System Shutdown একটা মেসেজ আসবে এবং আপনার নির্ধারন করে দেওয়া সময় থেকে কাউন্ট-ডাউন শুরু হবে। Message বক্সে আপনার লেখা কমেন্ট দেখা যাবে।

উইন্ডোজে registered owner হিসেবে নিজের নাম লিখুন

সালাম সবাইকে। আজকে দেখাবো কিভাবে নিজের নাম ব্যাবহার করবেন Registered Owner হিসাবে। এটা খুব জরুরী কিছু নয় তবে যারা জানেন না তারা জেনে রাখুন।আসা করি নতুনদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাতে পারলেই আমি সার্থক হব। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখুন কিভাবে করতে হবে কাজটা।

এই জন্য আপনাকে Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হলে KEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion-এ যান। এরপর ডানদিকের প্যানেলে RegisteredOwner-এ double click করুন এবং নিজের নাম দিন। এছাড়া অভ্র কিবোড দিয়ে বাংলায় ও আপনার নাম লিখতে পারেন।

উইন্ডোজ এর লগন পেজ ঠিক করুন নিজের পছন্দ অনুযায়ী

আমরা সবাই উইন্ডোজ এর কমন লগ অন পেজ দেখতে দেখেতে অভ্যস্ত হয়ে গেছি।
এবার তাই পরিবর্তন করা দরকার। আমি আপনাদের খুব ছোট একটা সফটওয়্যার এর কথা বলব জার মাধ্যমে আপনারা সহজেই লগ অন পেজ পরিবর্তন করে নিজের করে নিতে পারবেন। আর দেরি কেন এখনি ডাউনলোড করুন।
সফটওয়্যার টি মাত্র ১.৯২ মেগাবাইট।
এই লিঙ্ক এ গিয়ে ডাউনলোড করে নিন

ডাউনলোড করার পরে ইন্সটল করুন।
এবার আপনি মাউস এর লেফট ক্লিক করলে নতুন একটি অপশন পাবেন যেখানে লেখা আছে logon screen.
সেখানে ক্লিক করুন। উইন্ডো টি ওপেন হলে ব্রাউসে সিলেক্ট করে আপনার পছন্দ অনুযায়ী ছবি দিন।
অ্যাপ্লাই এ ক্লিক করে বের হয়ে আসুন।
এবার কম্পিউটার ওপেন করলে বা শাটডাওন করলে আপনার পিকচার টি দেখাবে।
ভাল লাগলে কমেন্ট করবেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More